Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বোতলের জন্য ছাত্রকে বেধড়ক পেটালেন রাহাত ফাতেহ আলী খান

admin • 28 Jan 2024, 01:57 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বোতলের জন্য ছাত্রকে বেধড়ক পেটালেন রাহাত ফাতেহ আলী খান

ছাত্রকে বেধড়ক পিটিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফাতেহ আলী খান। তাও আবার একটা বোতলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও । কিন্তু কেন এটা করলেন তিনি?

 

শনিবার (২৭শে জানুয়ারি) গোলাম আব্বাস শাহ নামের এক গণমাধ্যম কর্মী রাহাত ফাতেহ আলী খানের নৃশংসতার ভিডিওটি এক্সে হয়ান্ডেলে (টুইটার) পোস্ট করেছেন ।

ভিডিওটিতে দেখা যায় ছাত্রকে মারতে মারতে রাহাত বলছেন, আমার বোতল কোথায়? আর এরপরেই ক্রমাগত ওই ব্যক্তিকে মারতে শুরু করেন ভিডিওতে দেখা যাচ্ছে সেখানে আরো অনেকে উপস্থিত রয়েছেন তবে কেউই গায়ককে আটকাতে পারেন নি।

https://twitter.com/B5001001101/status/1751302493043384698?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1751302493043384698%7Ctwgr%5Ebba7b8d2e0529ba3a1753cdd7c3c8e00ea3d8a43%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fworld-news%2Fon-camera-rahat-fateh-ali-khan-thrashes-student-with-shoe-then-clarifies-4944151

এদিকে যিনি মার খাচ্ছিলেন ওই ছাত্রকে বার বার গায়কের কাছে ক্ষমা চাইতে দেখা যায়, ওই ছাত্রকে বারবার বলতে শোনা যায় আমার কাছে কোন বোতল নেই স্যার, তবে জনপ্রিয় গায়ক কোনভাবেই তা মানতে চাননি ক্রমাগত মেরেই চলেন তাকে আর চিৎকার করে বলতে থাকেন আমার ওই বোতল কোথায়? বোতল কোথায়?

 

এদিকে জনপ্রিয় এমন গায়কের ভিডিও দেখে নেট দুনিয়ায় ছিঃ ছিঃ করছেন নেট নাগরিকদের অনেকেই। বহু নেটিজেন গায়কের এমন ব্যবহারে হতবাক, তীব্র নিন্দা করেছেন।

 

আর এই ভিডিওটি ভাইরাল হতেই ফের সাফাই দিয়ে একটি ভিডিও পোস্ট করেন পাক গায়ক ফাতেহ আলী খান। সেখানে যে ছাত্রকে তিনি মারধর করেছিলেন তাকে নিয়ে হাজির হয়েছিলেন গায়ক ।

 

গায়ক দাবি করেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তিনি যেমন ছাত্রদের ভালবাসেন, তেমনই তারা দোষ করলে শাসন ও করেন ।

 

অন্যদিকে মার খাওয়া সেই ছাত্র বলেন, ওই বোতেলে আসলে পবিত্র পানি ছিল, আর সেটা আমি কোথায় রেখেছিলাম ভূলে গিয়েছিলাম। তাই উনি ( গায়ক) মেরেছেন। এধরনের ভিডিও ছড়িয়ে লোকজন ঠিক করেননি । এর পর রাহাত ফাতেহ আলী বলেন, ঘটনার পরই আমি ওর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি।

তবে পাক গায়ক যতই সাফাই গাক না কেন, সেই ভিডিও নিচে নেটনাগরিকদের মন্তব্যতেই স্পষ্ট এই সাফাইয়ে চিড়া ভেজিনি। অনেকেই প্রশ্ন তুলে লিখেছেন এটা ভালবাসার নমুনা!

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।