Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

বৈধপথে রেমিট্যান্স বৃদ্ধি ও হুন্ডি প্রতিরোধে কুয়েতে মতবিনিময় সভা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বৈধপথে রেমিট্যান্স বৃদ্ধি ও হুন্ডি প্রতিরোধে কুয়েতে মতবিনিময় সভা

কুয়েতের বাংলাদেশ দূতাবাসে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ ও হুন্ডি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) দুপুর ২টায় বাংলাদেশ দূতাবাসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মাদ আসিকুজ্জামান।

বৈধ পথে রেমিট্যান্স পাঠানো ও হুন্ডি প্রতিরোধে কুয়েতে বিভিন্ন মানি একচেঞ্জের কর্মকর্তারা রেমিট্যান্সের প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে আরও বাড়ানোর কথা বলেন। ডলার রেটের ভারসাম্য ধরে রাখতে সরকারের প্রতি দাবি জানান। প্রবাসীদের সচেতনতা বাড়াতে মানি একচেঞ্জগুলোর মাধ্যমে রেমিট্যান্স মেলার আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়।

দূতাবাসের মিনিস্টার শ্রম আবুল হোসেন বাংলাদেশ সরকারের প্রবাসীদের জন্য ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডে বিভিন্ন সুযোগ সুবিধা কথা তুলে ধরেন।

প্রবাসী সংবাদকর্মীরা দেশের ব্যাংকগুলোকে স্মার্ট ব্যাংকিং সেবা প্রদান ও বিদেশ থেকে প্রবাসীরা যেন মোবাইলের মাধ্যমে সহজ প্রক্রিয়ায় টাকা লেনদেন করতে পারে সেজন্য অ্যাপস চালু পরামর্শ দেন। এছাড়াও নিজের মোবাইল থেকে টাকা লেনদেনের সুযোগ করে দেওয়ার পরামর্শ দেন তারা। যাতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয় এবং অবৈধ হুন্ডি লেনদেনের প্রতিও আগ্রহ কমতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান দেশের রিজার্ভ বৃদ্ধি, উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের অনুরোধ করেন। প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রচার প্রচারণার সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় ডিফেন্স এটাসি ব্রিগেডিয়ার হাসান উজ জামান, প্রথম সচিব দূতালয় প্রধান নিয়াজ মুর্শেদ, বাংলাদেশ কমিউনিটির নেতারা ও বাংলাদেশি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রবাসী সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।