Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

'বেহেশতের নিশ্চয়তা দিলে প্রার্থিতা প্রত্যাহার করব'

admin • 03 Nov 2025, 04:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:

চাঁদপুর-৫ আসন (হাজিগঞ্জ-শাহরাস্তি) থেকে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, যদি কেউ তাকে বেহেশতের নিশ্চয়তা দিতে পারে, তবে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করবেন।

 

রবিবার (২ নভেম্বর) বিকালে শাহরাস্তি উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে চাঁদপুর-৫ আসনের জামায়াত প্রার্থী মাওলানা আবুল হোসাইনকে উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন।

 

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মমিনুল হক বলেন, ‘১৯৭১ সালে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। যারা স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে এবং বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় সংগীত অস্বীকার করে ক্ষমতায় যাওয়ার চিন্তায় রয়েছে, তারা এমনভাবে ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের মানুষ তা কোনো অবস্থাতেই মেনে নেবে না।’

 

সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি সভাপতিত্ব করেন, এবং সদস্য সচিব এহতেশামুল গণি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাহেদুল হক মজুমদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলি ভুঁইয়া, সাধারণ সম্পাদক মো. সেলিম পাটোয়ারী লিটন, পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম পাটোয়ারী, উপজেলা বিএনপির নেতা এটিএম জিয়া উদ্দিন বাদল, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম ও পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন নয়ন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।