Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

বেসরকারি শিক্ষক-কর্মচারীরাও পাবেন 'বিশেষ প্রণোদনা'

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বেসরকারি শিক্ষক-কর্মচারীরাও পাবেন 'বিশেষ প্রণোদনা'

সরকারি কর্মচারীদের মতো ৫ শতাংশ প্রণোদনা বা ‘বিশেষ সুবিধা’ পাবেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরাও। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শিক্ষক-কর্মচারীদের প্রণোদনা দেওয়ার বিষয়টি জানানো হয়।

মঙ্গলবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত পৃথক একটি প্রজ্ঞাপন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই থেকে প্রাপ্ত মূল বেতনের ৫ শতাংশ হারে, তবে এক হাজার টাকার কম নয়, ‘বিশেষ সুবিধা’ প্রাপ্ত হবেন।

এর আগে আজ দুপুরে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের রাজস্ব বাজেট থেকে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য স্ব-শাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের এ বিশেষ সুবিধা বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে।

এ প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাপারে কিছু বলা ছিল না। তাই আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম বলেন, যেহেতু বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা সরাসরি রাজস্ব খাত থেকে না হয়ে রাজস্ব খাতের অনুদান খাত থেকে হয় এজন্য তাদের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারাও অন্যান্য সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো বিশেষ এই সুবিধা পাবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, দেশে বর্তমানে ৩৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৫ লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।