Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

বেলুনের মাধ্যমে ইউএসবি ড্রাইভ পাঠালো দক্ষিণ কোরিয়া

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বেলুনের মাধ্যমে ইউএসবি ড্রাইভ পাঠালো দক্ষিণ কোরিয়া

দুই কোরিয়ার মধ্যে আরও তীব্র হচ্ছে ‘বেলুন যুদ্ধ’। এবার দক্ষিণ কোরিয়া থেকে বেলুনের মাধ্যমে ইউএসবি ড্রাইভ পাঠানো হয়েছে উত্তর কোরিয়ায়। যাতে ছিলো কে-পপ মিউজক ও ড্রামা।

বৃহস্পতিবার (৬ জুন) এসব বেলুন পাঠানো হয়েছে দেশটিতে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের।

বেলুনে আরও ছিলো পিয়ংইয়ং বিরোধী লিফলেট। মূলত দক্ষিণ কোরিয়ায় বসবাসরত কিম জং উন বিরোধী উত্তর কোরিয়ার নাগরিকরা পাঠিয়েছে এসব বেলুন। তারা বলেছে, তারা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শাসনের সমালোচনামূলক ২ লক্ষ লিফলেট ভর্তি ১০টি বড় বেলুন পাঠিয়েছে।

সম্প্রতি, বেলুন নিয়ে ব্যপক উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে। দুই দফায় দক্ষিণ কোরিয়ার আকাশ সীমায় বিপুল সংখ্যক মলমূত্র ও আবর্জনাভর্তি বেলুন পাঠায় পিয়ংইয়ং। এর আগে, দেশটির বিরুদ্ধে নজরদারি বেলুন পাঠানোর অভিযোগ তোলে কিম জং উনের দেশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।