Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বেরোবি শিক্ষার্থীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় আটক ৩

admin • 02 Apr 2024, 03:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বেরোবি শিক্ষার্থীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় আটক ৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। অপহরণের কাজে ব্যবহৃত অটোরিক্সা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় রংপুর মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন নগরীর বালাপড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শাকিব আহমেদ (১৯) ও শাকিল আহমেদ (২৩) এবং সুত্রাপুর গ্রামের সবুরের ছেলে মনির হোসেন সুমন।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (১৫ তম ব্যাচ) শিক্ষার্থী আনোয়ার হোসেন লালবাগ থেকে অটোতে উঠে পার্ক মোড়ে যাওয়ার জন্য। অটোরিকশায় চালকসহ আরও চারজন ছিল। একটু সামনে যাওয়ার পর দুপাশে দুজন চেপে ধরে কোমরে ছুরি ধরে চুপ থাকতে বলেন। তারপর অটোরিকশা ঘুরিয়ে রংপুর মুলাটোল এলাকায় এনে আনোয়ারের কাছে যা টাকা পয়সা ছিল কেড়ে নেন এবং বন্ধু বান্ধব যারা আছেন তাদের ফোন করতে বলেন। এরপর কয়েক জায়গায় ফোন দিয়ে বিকাশে ছয় হাজার টাকা দিলে তারা তাকে ছেড়ে দেয়।

পুলিশ আরো জানায়, অজ্ঞাতনামা আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সেই সাথে এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।