Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

বেরোবিতে সুপ্রভাত সমাজকল্যাণ সংস্থার নেতৃত্বে তুহিন-রাফি

admin • 11 Dec 2024, 09:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বেরোবিতে সুপ্রভাত সমাজকল্যাণ সংস্থার নেতৃত্বে তুহিন-রাফি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সুপ্রভাত সমাজকল্যাণ সংস্থার  ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ তুহিন রানা  এবং সাধারণ সম্পাদক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং  বিভাগের শিক্ষার্থী মোঃ রিফাত হোসেন রাফি মনোনীত  হয়েছেন।

 

আজ বুধবার (১১ ডিসেম্বর) সুপ্রভাত সমাজকল্যাণ সংস্থার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি   মুহাইমিনুল মাসুদ আলভী, শাহারিয়ার ফেরদৌস স্মরণ, সাজেদুল ইসলাম মোল্লা, মাহফিজ উল আলম, আহসান হাবীব, মাহিন তাশদিদ, হুজাইফা হোসেন।

 

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন  রিপন বেপারী, রিয়াদুল ইসলাম পলাশ, ইমরোজ সরকার, মাহিন আহমেদ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমন হোসেন, মাহমুদ লিটন,পলাশ আহমেদ। কোষাধক্ষ্য  সাদমান সজীব। ক্রীড়া-বিষয়ক সম্পাদক ফরিন শাহ, সজীব উদ্দিন, সামিউল ইসলাম, শিমুল বিশ্বাস, আফ্রিদি হাসান দিপু।

 

তথ্য বিষয়ক সম্পাদক রুবায়েদ হাসান, জাকির জিম। নারী উন্নয়ন ও নারী বিষয়ক সম্পাদক আসমাউল হুসনা লামিয়া, সুমাইয়া স্বর্ণা। শিক্ষা বিষয়ক সম্পাদক সাদমান সাকিব, মাহবুবুর  রহমান, ফয়সাল আহমেদ। প্রচার বিষয়ক সম্পাদক আলমগীর সরকার।মানবাধিকার বিষয়ক সম্পাদক দিদারুজ্জামান ও মিঠু। চিকিৎসা বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ দিদার।

 

ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শামসুল আলম সুজন, তারেক, শাহেদ হাসান, আসিদুল ইসলাম আশিক, আল ওয়াকিম শেখ। সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুদ রানা। কার্যকরী সদস্য হাসানুর রহমান, সমৃদ্ধ বড়ুয়া, সানজিদ সরকার স্মরণ, দেলোয়ার হোসাইন সাঈদী, শরিফুল ইসলাম, শারিয়ার হাসান লিখন, সাফায়েত হোসেন শুভ, ওমর ফারুক জিহাদ, তাহা মিয়া, আশরাফুল ইসলাম রবু, মান্নান আলী।

 

সভাপতি বলেন,লালমনিরহাটের হাতিবান্ধায় কয়েকজন তরুণ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত, সুপ্রভাত সমাজকল্যাণ সংস্থা ,আজ দেশব্যাপী স্বগৌরবে সমভাবে ব্যাপিত।২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি মানবতার কল্যাণে সর্বদা পাশে থেকেছে।বেরোবিতে সংগঠনটির আত্মপ্রকাশ, অক্টোবর ২০২২ সালে প্রথম কমিটি দেয়ার মাধ্যমে।

 

সকলের ভালোবাসা ও সিক্ততায় আজ দ্বিতীয় বার কমিটি দেয়া হয়েছে।উক্ত কমিটিতে গুরুদায়িত্ব/সভাপতি পদ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি, গোলাম মাহমুদ ভাইয়ের প্রতি(প্রতিষ্ঠাতা, সুপ্রভাত)। পূর্বের ন্যায় আগামীতেও আত্মমানবতার কল্যাণে সংগঠনটি যথাসাধ্য কাজ করবে, ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কাম্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।