Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জাতীয়

বেরোবিতে বসন্ত বরণ উৎসব উদযাপন

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বেরোবিতে বসন্ত বরণ উৎসব উদযাপন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে(বেরোবি) বসন্ত ঋতুর আগমনে বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৩) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলার মাঠে এই উৎসব উদযাপিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংস্কৃতিমন্ত্রী ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর বলেন,

"জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। "

 

এসময় সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য বাঙালির সার্বজনীন প্রাণের উৎসবগুলি বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত হওয়া উচিত। সকল অংশীজনের মিলিত প্রচেষ্টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

এছাড়া আরও বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোঃ শরিফুল ইসলাম, বেরোবি বসন্ত উৎসব-২০২৩ আয়োজন কমিটির আহবায়ক প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম।

 

উল্লেখ্য যে এর আগে বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি। বেলুন ও শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্ণিল বসন্ত উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

 

বসন্ত উৎসবের প্রধান অতিথি কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন বেরোবি উপাচার্য। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আশানুজ্জামান ও জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কুন্তলা চৌধুরী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।