Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস সারা দেশ

বেরোবিতে বর্ণিল আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

admin • 04 Jan 2023, 08:49 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বেরোবিতে বর্ণিল আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বর্ণিল আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ।

 

বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরোবির মিডিয়া চত্বর এর সামনে থেকে বেরোবি শাখা ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়ার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা শুরু করে।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুড়ালের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধু মুরালের সামনে কেক কাটা হয়।এতে কয়েক শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, "১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে পিতা মুজিবের নিজ হাতে গড়া ছাত্র সংগঠন হল এই ছাত্রলীগ। আমাদের আজকের এই গৌরব ঐতিহ্য সংগ্রাম এবং সাফল্যের ৭৫ বছর এবং বাংলাদেশ ছাত্রলীগের এবারের মূল প্রতিপাদ্য বিষয় হলো, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগকে বেশি ভূমিকা রাখতে হবে।"

 

সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান শামীম বলেন,"বাংলাদেশ বিনির্মাণ এ যাদের ভূমিকা আছে সেটাই হলো ছাত্রলীগ। দেশরত্ব শেখ হাসিনা, স্মার্ট বাংলাদেশ গড়ার ধারণা আমাদের মাঝে দিয়েছেন আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাব। ছাত্রলীগের একজন কর্মী হিসেবে দেশকে সর্বদা এগিয়ে নিয়ে যাইতে হবে।"

 

সেই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কে ছাত্রলীগের নেতৃত্বের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জ্ঞাপন করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।