Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২০

admin • 04 Aug 2026, 12:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২০

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ঘটেছে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকের ঘটনা এটি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ক্যাম্পাসে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজন করা হয় জুলুমের বিরুদ্ধে ‘জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনীর। সেখানে ‘জুডিশিয়াল কিলিং’ শিরোনামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী, মীর কাসেম আলী, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করা হয়।

সেই ছবি প্রদর্শন নিয়ে আপত্তি তোলেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের দাবি ছিল, মহান মুক্তিযুদ্ধের বিরোধিতার অভিযোগ রয়েছে এমন কয়েকজনের ছবি সরিয়ে নিতে হবে। তবে ছাত্রশিবির জানিয়ে দেয়, তারা কোনোভাবেই ওই ছবি অপসারণ করবে না।

এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেয় উভয় পক্ষ। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল ও চেয়ার নিক্ষেপের পাশাপাশি লাঠিসোঁটা দিয়ে করা হয় হামলা।

রাত ১১টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।