রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠার একযুগ পূর্তি উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ‘শতবর্ষে আবুল মনসুর আহমদের সাংবাদিকতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও প্রাবন্ধিক সাংবাদিক ড. কাজল রশীদ শাহীন।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নজলুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন বিভাগের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান ও আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের আহ্বায়ক ইমরান মাহফুজ প্রমুখ।
উল্লেখ্য, ২০১১ সালের ২১ জানুয়ারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠিত হয়।





