দেশের বাজারে দফায় দফায় বেড়ে চলছে নিত্যপণ্যের দাম । আজ এক পণ্যের দাম বাড়লে কাল বাড়ছে আরেক পণ্যের দাম । গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে । কিছু সবজির দাম ঊর্ধ্বমুখী । বেড়েছে ডাল ও ছোলার দামও । তবে এক সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে ডিম ও কাঁচা মরিচের দাম ।
গত দুই- তিন সপ্তাহ ধরে রেকর্ড ভেঙে ২৩০- ২৪০ টাকা কেজিতে বিক্রি হয়েছে ব্রয়লার মুরগি । এখন বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকা কেজিতে । এ নিয়ে প্রায় দেড় মাসের ব্যবধানে ব্রয়লারের দাম কেজিতে বেড়েছে প্রায় ১০০ টাকার বেশি । শুক্রবার( ১৭ ফেব্রুয়ারি) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে ।
স্থানভেদে ও আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৩০- ৪০ টাকায় । মিষ্টি কুমড়ার কেজি ৪০- ৫০ টাকা, চালকুমড়া পিস ৫০- ৬০ টাকা । লাউ আকারভেদে ৬০- ৭০ টাকা । লম্বা ও গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৬০- ৮০ টাকা । টমেটো বিক্রি হচ্ছে ৩৫- ৫০ টাকায় । শিম ৫০- ৬০ টাকা, ঢ্যাঁড়স ৮০- ১০০ টাকা, পটল ৮০, করলা ৭০- ৯০ টাকা ও প্রতি কেজি আলু ২৭- ৩০ টাকায় বিক্রি হচ্ছে ।
এছাড়া বরবটি বিক্রি হচ্ছে ৮০- ১০০ টাকা কেজি, চিচিঙ্গা ৫৫- ৭০ টাকা, ঝিঙ্গা ৭০- ১০০ টাকা, পেঁপে ৩০- ৪০ টাকা, কচুর লতি ৬০- ৭০, ধুন্দুল ৫৫- ৭০ টাকা ও গাজর ৪০- ৫৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ।
কাঁচামরিচের দাম প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৯০ থেকে ২০০ টাকা । এছাড়া প্রায় অপরিবর্তিত আছে অন্যসব সবজির দাম । যদিও সবজির দাম ওঠা- নামার মধ্যেই থাকে ।
এদিকে, পেঁয়াজ( নতুন) ৪০ টাকা, রসুন ১৩০- ১৫০ টাকা, আদা( দেশি) ১৩০- ১৬০ টাকা ও খোলা চিনি ১১৫- ১২০ টাকা । খোলা আটা ৬০ টাকা ও প্যাকেট আটা ৬৫ টাকায় বিক্রি হচ্ছে । এর মধ্যে দুই কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১২৫- ১৩০ টাকায় ।
সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ছোলার দাম বেড়ে বিক্রি হচ্ছে ১০০- ১০৫ টাকায়, যা গত সপ্তাহে ৯০- ৯৫ টাকা । প্রতি কেজি ১০ টাকা বেড়ে বুটের ডাল ৯৫- ১০০ এবং মাসকলাইয়ের ডাল ১৫৫- ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে ।
প্রতি ডজনে ডিমের দাম ১৩০- ১৩৫ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৫০ টাকা । গত সপ্তাহেও ১৩৫- ১৪০ টাকা ছিল ফার্মের মুরগির ডিমের ডজন । এছাড়া হাঁসের ডিম ২১০- ২২০ টাকা ও দেশি মুরগির ডিম ১৮০- ১৯০ টাকা ডজনে বিক্রি হচ্ছে ।
অপরদিকে, স্থানভেদে বাজারে গরুর মাংসের কেজি ৭৩০- ৭৬০ টাকায় বিক্রি হচ্ছে । এছাড়া স্থানভেদে খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ।
সোনালি মুরগি ৩৪০- ৩৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা কিছুদিন আগে ছিল ৩১০- ৩২০ টাকা কেজি । লেয়ার মুরগি ৩০০- ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ২৯০- ৩০০ টাকা ।
এছাড়া স্থানভেদে রুই, কাতলা, মৃগেল কেজিতে বিক্রি হচ্ছে ৩৪০- ৪০০ টাকায়, যা দুই সপ্তাহ আগে ছিল ৩৪০- ৩৬০ টাকা । তেলাপিয়া ২০০- ২২০, পাবদা ৪০০- ৪৫০, পাঙাশ ১৬০- ১৮০, শিং মাছ ৪০০- ৫০০ ও কৈ মাছ ২৫০- ২৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ।





