এক্সক্লসিভ
মতামত
বেটউইনার কান্ডে পুরষ্কৃত সাকিব
admin
• 13 Aug 2022, 01:27 PM
• পঠিত 0 বার
বেটউইনার একটি অনলাইন জুয়া খেলার অঙ্গপ্রতিষ্ঠান। জুয়া খেলা দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ।সাকিব নিঃসন্দেহে সেটি জানতেন। জুয়ারীর প্রস্তাব প্রত্যাখান করায় এর আগে ১ বছর নিষিদ্ধ ছিলেন সাকিব। তবুও জেনেশুনে সাকিব চুক্তি করেছেন মোটা অঙ্কের।
শেষমুহুর্ত পর্যন্ত সাকিব চুক্তি অব্যাহত রাখতে চেষ্টা করেছেন। এর পিছনে কারণ স্পষ্ট! সাকুব চেয়েছেন বেটউইনারের টাকা টা হালাল করতে।
তাই বেটউইনারের যাতে ব্যাপক প্রচার হয় তাই বিষয়টি নিয়ে বিসিবির সাথে ইচ্ছাকৃত যুদ্ধ করেছেন! সবকিছুই সাকিবের ইচ্ছামতো পলিসি মতো হলো! শুনেছি চুক্তির ১০ কোটি টাকা সাকিব কে ফেরত দিতে হবেনা। কারণ বেটউইনার এর উদ্দেশ্য সফল।
বেটউইনার কান্ড শেষ করেই সাকিব এশিয়া কাপ এর অধিনায়ক হলেন। নিঃসন্দেহে বিসিবি কর্তৃক পুরষ্কার। সাকিবের জন্য এ এক সোনায় সোহাগা, যেখানে সাকিবের শাস্তি প্রাপ্য ছিলো সেখানে সাকিব পুরষ্কার পেলেন।
অথচ বেটউইনার চুক্তিটি সাকিবের আগে তামিমের সাথে করতে চেয়েছিলো! তামিম চুক্তি না করে ফিরিয়ে দিয়েছে! তাহলে তামিম কি ভুল করেছিলো?
এখন থেকে তো অন্য ক্রিকেটার গণ সাকিব কে অনুসরণ করবে। নাকি এই সুবিধা শুধু ব্যক্তি সাকিবের জন্য? ব্যক্তি সাকিব কতোটা শক্তিশালী?
শুনেছি সুলতান সুলেমান এর স্ত্রী হুররাম এর মতো সাকিব এর স্ত্রী শিশির ও খুব প্রভাবশালি। ক্রিকেট নিয়ে তার ফেসবুক পোস্ট দেখলে সেটি যে কেউ বুঝবে।
যাই হোক, একজন ক্রিকেটার শুধু তার খেলা দিয়ে সেলিব্রিটি হোন না। বরং সেলিব্রিটি হোন তার নৈতিকতা, দায়িত্ববোধ, ব্যক্তিত্ত্ববোধ থেকে। সাকিব সেখানে যোজন যোজন পিছিয়ে। বাঙালি আবেগী।
এই আবেগের টানে সাকিব এর পাশে থাকে হয়তো। কিন্তু সাকিব এর উচিত নিজের বিবেক কে প্রশ্ন করা, সম্মান বড় নাকি টাকা বড়! টাকা তো অনেকেই অনেক ভাবে কামায় এমনকি পতিতারাও টাকার গন্ধ পেয়ে সবখানে ঝাঁপিয়ে না পড়লে কি হয়না সাকিব?
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





