Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বৃহস্পতিবার জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

admin • 14 Feb 2024, 09:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বৃহস্পতিবার জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘মিউনিখ নিরাপত্তা সম্মেলনে’ অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে যোগ দিতে আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানিতে অবস্থান করবেন সরকার প্রধান।

বুধবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মিউনিখ সফরের কর্মসূচি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। তিনি জানান, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘আসন্ন সম্মেলনে প্রধানমন্ত্রী অংশগ্রহণের মধ্য দিয়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধর‌বেন। তি‌নি জলবায়ু পরিবর্তন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। মিউনিখ সফরকালে প্রধানমন্ত্রী জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুড, ডেনমার্কের প্রধানমন্ত্রী মিটি ফ্রেডরিকসেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

জেলেনস্কির সঙ্গে বৈঠক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে বাংলাদেশের অবস্থানের পরিবর্তন কীনা, এমন প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের অবস্থান সবসময় পরিষ্কার। আমাদের অবস্থান হচ্ছে, আমরা সবসময় যুদ্ধের বিরুদ্ধে এবং আমরা চাই পৃথিবীতে শান্তি ও স্থিতি বিরাজ করুক। তো, জেলেনস্কি যেহেতু অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, প্রধানমন্ত্রী তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। সেখানে যুদ্ধ বন্ধের আলোচনাই হবে।’

দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।