Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

বৃষ্টিতে ভেসে গেছে নিচের মাটি, হিমাচলে ঝুলে গেছে রেললাইন

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
বৃষ্টিতে ভেসে গেছে নিচের মাটি, হিমাচলে ঝুলে গেছে রেললাইন

ভারতের হিমাচল প্রদেশে গত কয়েকদিন ধরে অব্যাহতভাবে ঝরছে বৃষ্টি। আর এই টানা বৃষ্টিতে সেখানে বিভিন্ন জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া সেখানে শতবর্ষ পুরোনো একটি মন্দির ধসে পড়ে অন্তত ৭ জনের প্রাণহানি হয়েছে।

টানা বৃষ্টির ভয়াবহতা ফুটে ওঠেছে প্রদেশের সিমলার একটি পাহাড়ে। সেখানে বৃষ্টির পানিতে ভেসে গেছে টয় ট্রেনের রেললাইনের মাটির নিচের অংশ। এতে ঝুলে গেছে লাইনের বিশাল একটি অংশ।

যদিও এই লাইনটি মূল রেললাইনের কোনো অংশ নয়। তবে কালকা থেকে সিমলা পর্যন্ত যাওয়া এই টয় ট্রেনের লাইনের সঙ্গে জড়িয়ে আছে অনেকের শৈশব।

পাহাড়ের ওপর দিয়ে বয়ে যাওয়া ৯৬ কিলোমিটার দীর্ঘ এ লাইন কালকা থেকে শুরু হয়ে সিমলার পাহাড়ের ওপর দিকে চলে গেছে। এই ট্রেনে চলার সময় পর্যটকরা উপভোগ করতে পারেন দুই পাশের পাহাড়ি সৌন্দর্য্য ও বনাঞ্চল। এই পথে চলাচল করতে প্রায় ৫ ঘণ্টা সময় প্রয়োজন হয়।

তবে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর লাইনটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠেছে। রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, আবারও এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে এক মাস সময় লাগবে সঙ্গে খরচ করতে হবে ১৫ কোটি রুপি।

এদিকে বৃষ্টিজনিত কারণে হিমাচল প্রদেশে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬০ জনের প্রাণহানি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সুখিন্দার সিং সুখো জানিয়েছেন, বৃষ্টিতে রাজ্যের ১০ হাজার কোটি রুপির সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। যা পুষিয়ে ওঠতে কমপক্ষে ১ বছর সময় লাগবে।

বর্তমানে সেখানে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের সদস্যরা কাজ করছেন। এছাড়া সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে বিমানবাহিনী। বিভিন্ন জায়গায় আটকে যাওয়া সাধারণ মানুষদের নিরাপদস্থানে নিয়ে যাওয়ার কাজ করছে তারা।

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।