জেলার খবর
বুয়েটে চান্স পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছেনা এনামুল
admin
• 06 Sep 2022, 11:19 PM
• পঠিত 0 বার
খুব বড় বড় করে শিরোনাম করা হয়, বোল্ড অক্ষরে। বিশেষ বিশেষ বিশেষণে বিশেষায়িতও করা হয়। কিন্তু এসবের উপলক্ষ্য মাত্র কয়েকটা দিনই। অল্পদিনের অতিথির মতই বিচরণ করে তাদের ছবি সম্বলিত সাফল্যের শ্রেষ্ঠত্ব। কোন তারকা বা সুপারষ্টার হবার জন্য নয়, পত্রিকা বা টিভি মিডিয়াদের কল্যানেই হয়ে যায় তারা সিজেনাল স্টার।
যাদের খুব সাধারণ ঘরে বাস। পরিচয়ে তারা শিক্ষার্থী হলেও আদতে সব সাধারণ শিক্ষার্থীর মত যে তারা নয়, জীবন সংগ্রামের যুদ্ধে যাদেরকে প্রতিনিয়ত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়, সে বাস্তবতাকেই সংঙ্গী করে তাদের পথ চলা। এ চলাতেই যোগ হয় শিক্ষা জীবন। তাতে তারা হেরে যায়না বরং জিতে জয় করে নেয় বিজয়। যে জয়েরই কথা প্রকাশ পায় গনমাধ্যমের পাতায় পাতায়।
তেমনই একজন অদম্য মেধাবীর কথাই বলছি অটোরিকশা চালক ইছরাইল মন্ডলের সংসারের টানাপোড়েনের অর্থাভাবে পরিবার চালাতেই যখন নুন আনতে পানতা ফুরনোর দশা তখন বুয়েটে ( বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়া সন্তান মোঃ এনামুল হকের ভর্তি এবং এর পরবর্তী খরচ বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বেলগাছি গ্রামের অদম্য মেধাবী এনামুল হকের বাবার সাথে কথা বললে তিনি জানান, আমার সংসার জন্ম নেয়াই যেন ওর অন্যায় হয়ে গিয়েছে কোন ধনাঢ্য পরিবারের জন্ম নিলে ওর জীবনটা এমন হতো না। টাকার অভাবে দিশেহারা এখন আমরা।
তিনি আরো বলেন অটোরিকশা চালিয়ে কিভাবে ওকে বুয়েটে ভর্তি করবো, কিভাবে আমার এই মেধাবী ছেলের খরচ চালাবো বুঝতে পারছি না। তিনি তার এই মেধাবী ছেলের জন্য সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানান।
এ বিষয়ে ২০২১-২০২২ সালের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় বুয়েটে ( বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়া মোঃ এনামুল হকের সাথে কথা বললে তিনি জানান, অটোরিকশা চালক বাবার পক্ষে সংসার চালানোর পাশাপাশি লেখাপড়ার খরচ বহন করা কঠিন হয়ে পরায়।
আমার বড় বোনের পড়াশোনা আগেই বন্ধ হয়ে গেছে। ছোট ভাই দশম শ্রেণির শিক্ষার্থী এর মধ্যে আমার বুয়েটে ভর্তি এবং ভর্তি পরবর্তী ঢাকাতে থেকে পড়াশোনার খরচ বহন করা বাবার একার পক্ষে অসম্ভব। কি করবো বুঝতে পারছি না আমি।
অটোরিকশাচালক ইছরাইল হোসেনের অদম্য মেধাবী ছেলে মোহাম্মদ এনামুল হক যেন অর্থাভাবে হারিয়ে না যায় সে জন্য সকলের সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।
যদি সমাজের কোন বৃত্ত ও সহৃদয়বান ব্যক্তি এই মেধাবীর সহায়তায় এগিয়ে আসতে চান এনামুলের নিজেস্ব নম্বর ০১৭৭৬৮০৮৪২২ (বিকাশ নম্বর) এ যোগাযোগ করতে পারেন। আপনার সামান্য সহায়তায় একটি মেধা হয়ে উঠতে পারে আপনার আমার সম্পদে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





