Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বুদ্ধি বাড়াতে শূকরের মগজ খেতে বললেন শিক্ষক, অতঃপর...

admin • 17 Oct 2023, 09:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বুদ্ধি বাড়াতে শূকরের মগজ খেতে বললেন শিক্ষক, অতঃপর...

শিক্ষকের নির্দেশনা ঠিকঠাক মানতে পারেনি শিক্ষার্থীরা। এর জেরে শিক্ষার্থীদের অপমান করেন শিক্ষক। সেইসঙ্গে তাদের বুদ্ধি বাড়াতে শূকরের মগজ খাওয়ার কথা বলেন। এমন কর্মকাণ্ডের জন্য অবশেষে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চীনে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, অভিযুক্ত ওই শিক্ষক চীনের আনহুই সিনিয়র ইন্ডাস্ট্রি স্কুলের শিক্ষক ছিলেন। এটি আনহুই প্রদেশে অবস্থিত একটি কারিগরি স্কুল।

 

গত ৯ অক্টোবর সান নামের ওই শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত কাজ না পেয়ে হতাশ হয়ে পড়েন।

 

জানা গেছে, ১০ অক্টোবরের একটি পরীক্ষার জন্য সান তাঁর শিক্ষার্থীদের একটি ছবি তৈরি করে কাগজের সঙ্গে সংযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কিছু শিক্ষার্থী এটি করতে না পারায় হতাশ হয়ে পড়েন সান। তখন তিনি শিক্ষার্থীদের অপমানজনক বার্তা দিয়ে মেসেজ পাঠান। সেইসঙ্গে শিক্ষার্থীদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে সান বলেন, বুদ্ধি বাড়াতে তাদের শূকরের মস্তি খাওয়া উচিত।

 

এ ঘটনায় হতবাক হয়ে ঝ্যাং নামের এক শিক্ষার্থী অভিযুক্ত ওই শিক্ষককে তাঁর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করেন। পরে ওই শিক্ষার্থীকে কুকুর বলেও সম্বোধন করেন সান। এসব ঘটনার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনা শুরু হয়। পরে স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষককে বরখাস্ত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।