Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

বীর মুক্তিযোদ্ধা ফতেহ আলী চৌধুরী আর নেই!

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বীর মুক্তিযোদ্ধা ফতেহ আলী চৌধুরী আর নেই!

মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা দল ক্র্যাক প্লাটুনের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফতেহ আলী চৌধুরী (৭৮) আর নেই।  শনিবার (১৭ ফেব্রুয়ারী ) বেলা দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

এই বীর মুক্তিযোদ্ধার ভাগনি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্কের হেড অব অপারেশনস আজিজা আহমেদ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

 

তিনিগণমাধ্যমকে বলেন, তাঁর মামা (ফতেহ আলী) অনেক দিন ধরেই ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। গত ১৫ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

 

ফতেহ আলী চৌধুরী স্ত্রী কবিতা চৌধুরী ও মেয়ে সিমিন চৌধুরীকে রেখে গেছেন। মেয়ে দেশের বাইরে থেকে ফিরলে এই বীর মুক্তিযোদ্ধার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।