Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বীর মুক্তিযোদ্ধা ফতেহ আলী চৌধুরীর মৃত্যুতে ঘাতক দালাল নির্মূল কমিটির শোক

admin • 18 Feb 2024, 12:26 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বীর মুক্তিযোদ্ধা ফতেহ আলী চৌধুরীর মৃত্যুতে ঘাতক দালাল নির্মূল কমিটির শোক

মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা দল ক্র্যাক প্লাটুনের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফতেহ আলী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

 

শনিবার (১৭ ফেব্রুয়ারী) এক শোক বার্তায় সংগঠনটি বলেছে, ফতেহ আলী চৌধুরী নির্মূল কমিটির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের অগ্রগামী ব্যক্তিত্ব।

 

শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের নাগরিক আন্দোলনের শুরু থেকে নির্মূল কমিটির বিভিন্ন কার্যক্রমে তিনি যুক্ত ছিলেন।

উল্লেখ্য, শনিবার বেলা দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন । 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।