Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

বীর মুক্তিযোদ্ধাদের জন্য সড়ক-সেতু-ফেরির টোল ফ্রি

admin • 24 Nov 2023, 11:28 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বীর মুক্তিযোদ্ধাদের জন্য সড়ক-সেতু-ফেরির টোল ফ্রি

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য স্বাধীনতার ৫১ বছর পর সড়ক, সেতু ও ফেরির টোল ফি মুক্ত করছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

 

ফলে এখন থেকে বীর মুক্তিযোদ্ধাকে সড়ক ও জনপথ অধিদপ্তরের যেকোনো টোল প্লাজা পার হতে কোনো টাকা দিতে হবে না।

 

সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়।

 

পরিপত্রে বলা হয়, টোল নীতিমালা ২০১৪ এর ৭.৮.৪ অনুযায়ী সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়ক/ফেরি/সেতুগুলো পারাপারে মহান স্বাধীনতা যুদ্ধে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ব্যক্তিগত গাড়ির ঢোল পরিশোধে অব্যাহতি দেওয়া হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।