Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

admin • 10 Aug 2022, 02:02 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
কুষ্টিয়ার কুমারখালীতে বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান (৭২) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।   বুধবার (১০ আগষ্ট) বাদ যোহর উপজেলার পান্টি ঈদগাহ মাঠে পুলিশের একটি চৌকষ দল মরদেহের কফিনে গার্ড অব অনার প্রদান করেন।      এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, বীরমুক্তিযোদ্ধা চাঁদ আলী, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন সহ প্রমূখ।     গার্ড অব অনার শেষে পানরটি ঈদগাহ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে পান্টি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।     বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি এলাকার বাসিন্দা ছিলেন। গত মঙ্গলবার রাত আনুমানিক একটার দিকে অসুস্থজনিত কারনে নিজ বাড়িতে মারা যান।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।