Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু, গ্রেপ্তার ৭

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু, গ্রেপ্তার ৭

বিষাক্ত মদ পান করে মৃত্যুর অভিযোগ উঠল ভারতের হরিয়ানা রাজ্যে। কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন কংগ্রেস নেতা এবং অন্যজন জননায়ক জনতা পার্টির (জেজেপি) এক নেতার ছেলে।

 

শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে জানা যায়, যমুনানগরে মান্দেবাড়ি, পাঞ্জেতো কা মজরা, ফুসগড় ও সরন গ্রামে মৃত্যুর খবর পাওয়া গেছে। অম্বালা জেলাতেও মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষাক্ত মদ খেয়েই তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

এই ঘটনায় মৃত এক বৃদ্ধের ছেলে রণবীর বলেছেন, ‘গত রাতে মদ্যপান করে আমার বাবার মৃত্যু হয়েছে। ওনার মদের আসক্তি ছিল। কিন্তু তিনি অল্প পরিমাণে মদ্যপান করতেন।’ তার বাবার এমন বন্ধও ছিল, যারা মদ্যপানের পর বিষক্রিয়ায় মারা গেছেন বলেও জানান রণবীর।

 

এই ঘটনায় মদ বিক্রেতার বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মদ বিক্রেতাদের বিরুদ্ধে মুখ খুলতে তারা ভীত বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ।

 

এক গ্রামবাসীর কথায়, ‘ভীত সন্ত্রস্ত আমরা। যদি প্রতিবাদ করি, তাহলে আমাদের জীবন বিপন্ন হতে পারে।

 

’ এ ছাড়া বিরোধী দলগুলো এই মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সরকারের নিন্দা করেছে। দলগুলো হরিয়ানা সরকারকে অতীতে একই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিতে ব্যর্থ বলে অভিযোগ করেছে।

 

সূত্র : আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।