Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বিশ্ব রেকর্ড গড়তে ৪১ হাজার ফুট উঁচু থেকে লাফ দিলেন আশিক

admin • 26 May 2024, 08:58 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিশ্ব রেকর্ড গড়তে ৪১ হাজার ফুট উঁচু থেকে লাফ দিলেন আশিক

বিশ্ব রেকর্ড গড়তে দেশের পতাকা হাতে ৪১ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিলেন বাংলাদেশের আশিক চৌধুরী। তার এই উদ্যোগের নাম ‘দ্য হাইয়েস্ট এভার স্কাইডাইভ উইথ আ ফ্ল্যাগ’। এমনটাই জানিয়েছেন ডিফেন্স ফর রিসার্চ ফোরাম বাংলাদেশ। 

গতকাল  ( ২৫ মে ) শনিবার যুক্তরাষ্ট্রের মেমফিসের উইংস ফিল্ড বিমানঘাঁটি থেকে বিমানে উড়ে এ প্রচেষ্টা চালান আশিক। স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টায় বিমান থেকে লাফ দিলেও তারও এক ঘণ্টা আগে আকাশে উড়েছিলেন তিনি। 

বাংলাদেশের লাল–সবুজ পতাকা দুই হাতে মেলে ধরে আকাশে ভাসতে থাকেন আশিক, ৪ হাজার ফুটের কাছাকাছি আসার পর প্যারাস্যুটের সাহায্যে মাটিতে নেমে আসেন তিনি। 

সূত্র: ডিফেন্স ফর রিসার্চ ফোরাম বাংলাদেশ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।