Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় আর্ন্তজাতিক

বিশ্ব জুড়ে আবারো আতংক ছড়াচ্ছে করোনা, বাড়লো মৃত্যুহার

admin • 14 Aug 2022, 05:00 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিশ্ব জুড়ে আবারো আতংক ছড়াচ্ছে করোনা, বাড়লো মৃত্যুহার
গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ১ হাজার ২৭৭ জন মানুষ। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৯৩৯ জন।   এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৩৬৪ জন এবং মারা গেছেন ২২৬ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৭৬০ জন।   রোববার (১৪ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৫৩ হাজার ৪৭৪ জনে।এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৬০৩ জনে।   গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১২৩ জন এবং মারা গেছেন ৩১ জন। ফ্রান্সে মৃত্যু নেই, আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১৭৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫১৫ জন এবং মারা গেছেন ৬৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭৮৫ জন এবং মারা গেছেন ১২৯ জন।   মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ৭২ জন। তাইওয়ানে মারা গেছেন ৪০ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২৮৯ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩১৫ জন এবং মারা গেছেন ৫৫ জন। রাশিয়ায় মারা গেছেন ৬০ জন এবং আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৯৪ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১২৫ জন এবং মারা গেছেন ৮৯ জন।   উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।   মিরর/ সানজিদা
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।