Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় যা বললেন চিত্রনায়ক ওমর সানি

admin • 21 Apr 2025, 01:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় যা বললেন চিত্রনায়ক ওমর সানি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে খুন হয়েছেন বেসরকারি বিদ্যালয়ের এক শিক্ষার্থী। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে তীব্র সমালোচনার ঝড়। এ নিয়ে নিজের মন্তব্য জানিয়ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানি।

 

রোববার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ওমর সানী লিখেন, মেয়ে দেখে কেউ হাসলো আর কেউ কাঁদলো এতে করে একটা প্রাণ চলে যাবে। রাষ্ট্র মেয়ে দুইটার অ্যারেস্টের ছবি দেখান যারা মার্ডার করেছেন তাদের ছবি দেখান, প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন, মানুষ দেখে আবার হাসাহাসি করুক অসুবিধা নাই।

 

সবশেষ তিনি লিখেন, রাষ্ট্রের উপর কনফিডেন্স আছে অপেক্ষায় থাকলাম।

 

এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, জধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার তিনজনের কেউই এজহারভুক্ত আসামি না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।