Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে বাজারে জ্বালানি তেলের দাম কমেছে চার শতাংশের বেশি। এর অন্যতম কারণ হলো দুর্বল চাহিদার পূর্বাভাস ও ইরানের তেল স্থাপনায় ইসরায়েল হামলা করবে না এমন ঘোষণায়।

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) এমন চিত্র দেখা গেছে।

এদিন, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ২৮ ডলার বা ৪ দশমিক ২ শতাংশ কমে ৭৪ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩ দশমিক ৩৩ ডলার বা ৪ দশমিক ৫ শতাংশ কমে ৭০ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে উভয় বেঞ্চমার্কের দাম কমে অন্তত চার ডলার। এতে অক্টোবরের পর তেলের দাম কমে সর্বনিম্ন হয়।

ইরানের হামলার প্রতিশোধ নিতে দেশটির তেল ও পারমাণবিক স্থাপনায় হামলার কথা জানিয়ে আসছিল ইসরায়েল। এতে তেলখাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও তেলের দাম বেড়ে যায়। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আলোচনা চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে।

 

সবশেষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, তার দেশ ইরানের তেল অথবা পারমাণবিক স্থাপনায় নয়, বরং সামরিক স্থাপনায় হামলা চালাতে চায়।

 

এদিকে, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রাশিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহের অভিযোগে ইরানের বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।