Friday, 25 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

• 24 Sep 2026, 10:40 AM • পঠিত 32 বার
শেয়ার করুন:
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

ইরান কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দেওয়ার পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। আগের দিন প্রায় ৪ শতাংশ বাড়ার পর এদিন দর কমে আসে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৯৪ সেন্ট বা শূন্য ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০২ দশমিক ১৩ ডলারে নেমেছে।

 

 

এদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৫৬ ডলারে দাঁড়িয়েছে। 

 

 

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসানে তারা কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। তবে দুই দেশের মধ্যে কীভাবে সেই সমাধানে পৌঁছানো হবে, তা নিয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

 

 

ইরানের এই অবস্থানের পর আগের দিনের তেলের বাজার ছিল চড়া। সংঘাতের কারণে সরবরাহ নিয়ে উদ্বেগের পাশাপাশি কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও তেলের দামের গতিপথে প্রভাব ফেলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।