Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রি, এক টুকরার দাম ৫৫ হাজার টাকা

admin • 11 Jul 2026, 08:01 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিশ্বকাপ ফাইনালের মাঠের ঘাস বিক্রি, এক টুকরার দাম ৫৫ হাজার টাকা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ ফাইনালের পিচের ছোট ছোট টুকরো অনলাইনে বিক্রি শুরু করেছে ফিফা। ফুটবলপ্রেমী ও সংগ্রাহকদের জন্য এই ঘাসের টুকরোগুলো ৪৫০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৩,০০০ ডলার মূল্যে বিক্রি করা হচ্ছে যা বাংলাদেশি টাকায় ৫৫ হাজারের বেশি।

 

রেজিনের বিশেষ আবরণে সংরক্ষিত এই ঘাসের টুকরোগুলো আগামী ১৯ জুলাই ফাইনাল ম্যাচ শেষ হওয়ার আগে ক্রেতাদের কাছে পাঠানো হবে না। আপাতত শুধুমাত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের ক্রেতারা এই স্মারকটি কিনতে পারবেন।

 

অ্যাক্রিলিক কেসিংয়ে বন্দি এই ঘাসের টুকরোর ওপর ২০২৬ বিশ্বকাপের লোগো, ভেন্যু, তারিখ এবং ফাইনাল ম্যাচের চূড়ান্ত স্কোর খোদাই করা থাকবে। এর সাথে থাকবে একটি ইউএসবি, যাতে একটি 'অথেনটিসিটি ফিল্ম' বা সত্যতা যাচাইয়ের ভিডিও যুক্ত থাকবে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান 'কিপ স্টাব' এই স্মারকগুলো তৈরি করছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে আরও তিনটি ভিন্ন সংস্করণে এগুলো পাওয়া যাচ্ছে, যেগুলোর মূল্য যথাক্রমে ৯০০, ১,২০০ এবং ৩,০০০ ডলার। প্রতিটি সংস্করণে মাত্র ২,০২৬টি করে টুকরো পাওয়া যাবে। ফলে সবকটি স্মারক বিক্রি হলে ফিফার আয় হবে ১১.২ মিলিয়ন বা ১ কোটি ১২ লাখ মার্কিন ডলারেরও বেশি।

 

মূল্য বৃদ্ধির সাথে সাথে এর প্যাকেজিং এবং বাড়তি উপহারের ধরনেও পরিবর্তন আসবে। কম মূল্যের প্রথম তিনটি সংস্করণে ঘাসের টুকরোর আকার হবে ২.৫" x ২.৫" x ২.৫" ইঞ্চি। অন্যদিকে, ৩,০০০ ডলার মূল্যের হিরো এডিশন-এ থাকছে ৩" x ৩ x ৩০ ইঞ্চির ঘাসের টুকরো, একটি সোনালী রঙের ধাতব স্মারক টিকিট, ফাইনাল ম্যাচের মিনি রেপ্লিকা বল এবং ক্রিস্টাল কাটের একটি মিনি বিশ্বকাপ ট্রফি।

 

গত মাসে দ্য অ্যাথলেটিক-এর এক প্রতিবেদনে জানানো হয়েছিল, নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের এই পিচটি নর্থ ক্যারোলিনার একটি টার্ফ ফার্ম থেকে এনে গত মে মাসের শুরুতে স্থাপন করা হয়েছিল। তবে টুর্নামেন্টের আগের রাউন্ডের ম্যাচগুলো শেষে ব্রাজিল ও ফ্রান্সের খেলোয়াড়রা এই পিচটিকে শুষ্ক এবং খেলার জন্য বেশ কঠিন বলে সমালোচনা করেছিলেন।

 

চলতি বিশ্বকাপে ফিফার পক্ষ থেকে বিক্রি করা ব্যয়বহুল স্মারকগুলোর মধ্যে এটিই প্রথম নয়। এর আগে গত মে মাসে প্রতিটি হোস্ট সিটির জন্য ৩৭৫ ডলার মূল্যে লিমিটেড-এডিশন জার্সি বাজারে এনেছিল ফিফা। প্রতিটি জার্সির মাত্র ৯৯৯টি কপি তৈরি করা হলেও সেগুলো এখনো ফিফার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

 

ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক ভেন্যুর এমন স্মারক বিক্রি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বোইসি স্টেট তাদের বিখ্যাত নীল রঙের আমেরিকান ফুটবল ফিল্ডের টুকরো ৪০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ২৫,০০০ ডলারে বিক্রি করছে। অন্যদিকে, মেজর লিগ বেসবল ২০২৫ সালের রজার্স সেন্টারে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিরিজের ৭ম গেমের পিচের মাটি প্রতিটি ৫০ ডলার মূল্যে ছোট জারে বিক্রি করছে। এছাড়া চলতি সপ্তাহের শুরুতে, ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এনবিএ ফাইনালসের ৩ ও ৪ নম্বর গেমের কোর্টের দুটি ৪-বাই-৮ আকৃতির অংশ সদবিস নিলামে ১ লাখ ডলারেরও বেশি মূল্যে বিক্রি করেছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।