Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

বিশ্বকাপ খেলা দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ সরকার

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বিশ্বকাপ খেলা দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুটপাট করেছে আ.লীগ সরকার

২০২২ বিশ্বকাপ খেলা দেখানোর নামে প্রায় ১৪০ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ সরকার—এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সিঙ্গাপুরভিত্তিক একটি কোম্পানি তমা কনস্ট্রাকশনসহ মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে এ দুর্নীতি করা হয়েছে বলে জানান তিনি।

আজ (রোববার, ১৯ জুলাই) সকালে সমসাময়িক বিষয়ে ব্রিফিং করে এ কথা জানিয়েছেন তিনি। এ সময় তিনি জানান, খেলা দেখানোর নামে টাকা লুটপাট করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। এরপর দুদকের সঙ্গে যোগাযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তথ্যমন্ত্রী বলেন, ‘এবার বিশ্বকাপ খেলা দেখানোয় সরকারের খরচ প্রায় শূন্য। ফলে রেভিনিউয়ের ওপর কোনো চাপ পড়েনি।’

 

তিনি বলেন, ‘এ বছর সরাসরি ফিফার কাছ থেকে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব কিনে দেশের চারটি প্রতিষ্ঠানকে সাবলাইসেন্সিং করায় প্রায় সব টাকা উত্তোলন হয়ে গেছে। ৪ থেকে ৫ কোটি টাকা এখনো ঘাটতি আছে।’

এ সময় মন্ত্রী আশা প্রকাশ করে জানান, বিশ্বকাপ খেলা দেখানোর জন্য সত্ত্ব কেনার বাকি টাকা উঠে যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।