Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
ক্রিকেট খেলাধুলা

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন মারক্রামের

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন মারক্রামের

বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন এইডেন মারক্রাম। ভারতের দিল্লিতে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে শতক স্পর্শ করেন তিনি।

১৪ চার আর তিন ছক্কায় তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। বিশ্বকাপ ইতিহাসে এটিই দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি।

বিশ্বকাপে সাত ইনিংসে মারক্রামের প্রথম সেঞ্চুরি এটিই। ২০১৯ আসরে ওভালে বাংলাদেশের বিপক্ষে ৪৫ ছিল মারক্রামের আগের সেরা।

বিশ্বকাপে কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের আগের দ্রুততম সেঞ্চুরি ছিল এবি ডি ভিলিয়ার্সের, ২০১৫ আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫২ বলে।

এর আগে দ্রুততম সেঞ্চুরিটি ছিল আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়ানের। ২০১১ আসরে ইংল্যান্ডের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেছিলেন ৫০ বলে।

এই রেকর্ডের তালিকায় এখন তৃতীয় স্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০১৫ আসরে শ্রীলংকার বিপক্ষে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শতক ছুঁয়েছিলেন ৫১ বলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।