Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বিশ্বকাপে ওয়েলস সমর্থকের মৃত্যু

admin • 26 Nov 2022, 09:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিশ্বকাপে ওয়েলস সমর্থকের মৃত্যু

বিশ্বকাপে এই মুহূর্তে খুবই কঠিন পরিস্থিতিতে রয়েছে ওয়েলস। আমেরিকার সঙ্গে ড্রয়ের পর ইরানের কাছে হেরে গেছে তারা। তাই দ্বিতীয় রাউন্ডে যেতে জিততেই হবে তাদের। দলের অবস্থা যখন এমন করুণ, তখন খবর এলো, কাতারে বিশ্বকাপ উপভোগ করতে গিয়ে মারা গেছেন এক ওয়েলস সমর্থক।

   

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন। মারা যাওয়া ওয়েলস সমর্থকের নাম কেভিন ডেভিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

   

অসুস্থ বোধ করায় ইরানের বিপক্ষে ম্যাচের খেলা দেখতে যাননি তিনি। চিকিৎসার জন্য তাকে দোহার হামাদ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

   

টুইটারে ওয়েলস ফুটবলের সংস্থার চিফ এক্সিকিউটিভ নোয়েল মুনি লিখেছেন, একজন ওয়েলস সমর্থক মারা গেছেন, এই খবর শুনে খুব খারাপ লাগছে। প্রয়াত সমর্থকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

   

ওয়েলস ফুটবল সমর্থকদের সংস্থার পক্ষ থেকেও টুইট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘দুর্ভাগ্যক্রমে কাতারে আমরা একজন সমর্থককে হারিয়েছি। দোহায় থাকা তার ছেলে ও পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।