Tuesday, 3 November 2026
শিরোনাম
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা যা লাগবে শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলতে পারে: উপদেষ্টা জাহেদ মিরপুরে আন্দোলনকারীদের রাস্তায় না নামতে মাইকিং করছে পুলিশ বিসিবির অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড
ক্রিকেট খেলাধুলা

বিশ্বকাপের প্রথম ম্যাচেই কনওয়ের সেঞ্চুরি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বিশ্বকাপের প্রথম ম্যাচেই কনওয়ের সেঞ্চুরি

বিশ্বকাপের ১৩তম আসরে উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি করেছেন ডেভন কনওয়েল। ক্রিকেট বিশ্বকাপে কনওয়ের এটা প্রথম সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে চলতি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান কনওয়ে।

৮৪ বলে ১৩টি চার আর দুটি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন কনওয়ে। ওয়নাডে ক্রিকেটে নিজেদের ২৩তম ম্যাচে পঞ্চম সেঞ্চুরি হাঁকালেন কনওয়ে।

চলতি বছরে ওয়ানডেতে এনিয়ে চারটি সেঞ্চুরি হাঁকালেন কনওয়ে। জানুয়ারিতে পাকিস্তান সফরে করাচিতে খেলেন ১০১ রানের ইনিংস। পাকিস্তান থেকে ভারত সফরেও গিয়েও সেঞ্চুরি (১৩৮) হাঁকান তিনি।

বিশ্বকাপ খেলতে ভারত সফরে যাওয়ার আগে গত মাসে ইংল্যান্ডে গিয়ে কার্ডিফে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেন।

সেই ধারাবাহিকতায় বৃহসস্পতিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেঞ্চুরি হাঁকান কনওয়ে। তার ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে ২৮৩ রানের টার্গেট তাড়ায় জয়ে পথে নিউজিল্যান্ড।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।