Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

বিরিয়ানি না খাওয়ালে আত্মহত্যার হুমকি!

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বিরিয়ানি না খাওয়ালে আত্মহত্যার হুমকি!

কলকাতার একটি সেতুতে দাঁড়িয়ে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক ব্যক্তি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিরিয়ানি খাওয়ালে এবং চাকরির ব্যবস্থা করলে তিনি আত্মহত্যা করবেন না বলে জানান। না হলে তিনি সেতু থেকে লাফ দিয়ে পড়ে যাবেন। আর সেই হুমকি দিয়েছেন পুলিশকে!

পুলিশও তাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া ও বিরিয়ানি খাওয়ানোর প্রতিশ্রুতি দেন। এরপর তিনি সেখান থেকে চলে আসেন। তবে পরে প্রতিশ্রুতি রাখা হয়েছে কিনা, তা জানা যায়নি।

কারায়া পুলিশ স্টেশনের পক্ষ থেকে জানানো হয়, ঘটনা সোমবার বিকেলের। ওই সময় মেয়েকে নিয়ে হুইলারে করে সেতু দিয়ে যাচ্ছিলেন ৪০ বছর বয়সী ওই ব্যক্তি। এক সময় মোবাইল পড়ে গেছে বলে মেয়েকে তাতে রেখে নেমে যান তিনি। এরপর সেতুর একপাশে গিয়ে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দেন।

পুলিশকে জানালে তারা আসেন। পরে পুলিশকেও একই হুমকি দেন তিনি। তাঁকে বুঝিয়ে আত্মহত্যার পথ থেকে ফেরায় পুলিশ। এ কারণে সেখানে প্রায় এক ঘণ্টা জ্যাম ছিল।

স্থানীয়রা বলছেন, সম্প্রতি ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে ওই ব্যক্তির। এ ছাড়া তাঁর স্ত্রীর সঙ্গেও হয়েছে ছাড়াছাড়ি। সবমিলিয়ে আর্থিকভাবে দুরবস্থায় রয়েছেন। এ কারণে তাঁর একটি ভালো চাকরি দরকার।

এনডিটিভি
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।