Tuesday, 3 November 2026
শিরোনাম
দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার
জেলার খবর সারা দেশ

বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

নীলফামারীর জলঢাকায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি (বরের বাবা) নিহত হয়েছেন।

 

শুক্রবার (০৩ মার্চ) রাতে জলঢাকা পৌরসভার আমরুলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কনের বাবা ও স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।

 

নিহত নুর মোহাম্মদ রংপুর নগরীর হাজিরহাট উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা। আর আটক কনের বাবা হচ্ছেন জলঢাকা পৌর এলাকার আমরুলবাড়ী গ্রামের বগুলাগাড়ী এলাকার আনারুল ইসলাম।

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পারিবারিকভাবে জান্নাতুল আক্তারের সঙ্গে জনাব আলীর বিয়ে সম্পন্ন হয়। পরে কনে নিয়ে চলে যান বর জনাব আলী। এদিকে বিয়েতে কনের বাড়িতে ১০০ জন অতিথি যাওয়ার কথা থাকলেও অতিথি আসে প্রায় ২৫০ জন।

 

এ জন্য খাওয়ার সময় মাংস কম পাওয়ায় তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় কনে পক্ষের লোকজনের মারধরে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন বরের বাবা নুর মোহাম্মদ। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরপর খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ।

 

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর মিরর অব বাংলাদেশকে বলেন, মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে অভিযোগ পেলে মামলা রুজু করা হবে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।