Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

বিয়ে করতে অস্বীকৃতি, প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে দিলো ডাক্তার প্রেমিকা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বিয়ে করতে অস্বীকৃতি, প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে দিলো ডাক্তার প্রেমিকা

বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে ডাক্তার প্রেমিকা। এ ঘটনায় অভিযুক্ত ওই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর এনডিটিভি

তরুণীর অভিযোগ, প্রেমিকের সঙ্গে তার পাঁচ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু সে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। তা সত্ত্বেও তিনি তার প্রেমিককে কোর্টে গিয়ে বিয়ে করতে রাজি করান। এরপর তারা একটি তারিখও ঠিক করেন। কিন্তু ওইদিন তার প্রেমিক কোর্টে উপস্থিত হননি। এতে করে তার মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়।

ভারতের বিহারের সারান বিভাগে গতকাল সোমবার (০১ জুলাই) এ ঘটনা ঘটে। গোপন অঙ্গ কেটে দেয়া ওই প্রেমিককে উন্নত চিকিৎসার জন্য পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিয়ে করার জন্য প্রেমিক আদালতে উপস্থিত না হওয়ায় তাকে নিজের বাড়িতে ডাকেন প্রেমিকা। আর বাড়িতে আসার পরপরই প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে দেন তিনি। ওই সময় প্রেমিক যন্ত্রণায় চিৎকার শুরু করলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।

মাধুরা পুলিশ স্টেশনের এসএইচও ঘটনা সম্পর্কে বলেছেন, ওই প্রেমিকার বয়স ২৫ বছর। তিনি পেশায় চিকিৎসক এবং অবিবাহিত। তিনি মাধুরায় ইন্টার্নি করছিলেন। তার প্রেমিকও অবিবাহিত। আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।