Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

বিয়ের জন্য পাত্র খুঁজছেন ১১২ বছর বয়সী সিতি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বিয়ের জন্য পাত্র খুঁজছেন ১১২ বছর বয়সী সিতি

সাতবার বিয়ে হয়েছিল তার। এর মধ্যে বেশ কয়েকবার বিধবা হয়েছেন। ডিভোর্সও হয়েছে কয়েকজনের সঙ্গে। এখন কোনো স্বামী নেই। চার সন্তান, ১৯ নাতি–নাতনি রয়েছে তার। এবার তাই একজন জীবনসঙ্গীর খোঁজ করছেন মালয়েশিয়ার ১১২ বছর বয়সী নারী সিতি হাওয়া হুসিন।

 

রোববার (১৪ জানুয়ারি) মালয়েশিয়ার সংবাদ সংস্থা দ্য স্টার ডটকম’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

 

প্রতিবেদন থেকে জানা গেছে, এই বয়সে এসে একজন সঙ্গীর খুব দরকার বলে মনে করেন হুসিন। এ কারণে এখন কেউ বিয়ের প্রস্তাব দিলে তিনি না করবেন না।

 

মালয়েশিয়ার কেলানতানের টাম্পাত এলাকার বাসিন্দা সিতি হাওয়া হুসিন বলেন, ‘আমার আগের স্বামীদের কয়েকজন মারা গেছেন। কয়েকজনের সঙ্গে আমার সংসার টেকেনি।’

 

এই বয়সেও বেশ প্রাণবন্তই মনে হয় সিতি হাওয়াকে। তিনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত পড়তে পারেন। বর্তমানে ছোট ছেলে আলি সেমের সঙ্গে থাকছেন।

 

এই বয়সেও সুস্থ থাকার পেছনে কারণ জানতে চাইলে এই নারী বলেন, তিনি ভারী খাবার খুব একটা খান না। তবে কোনো বেলা না খেয়েও থাকেন না। আর নিয়মিত প্রেসারের ওষুধ খান।

 

সিতি হাওয়া হুসিনের ছোট ছেলে আলি সেমে বলেন, ‘এখনো আমার মা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন। যদিও তার স্মৃতিশক্তি কিছুটা দুর্বল হয়ে গেছে, এরপরও তিনি অতীতের অনেক গল্প আমাদের শোনান।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।