Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

বিয়েতে নাচার সময় ফ্লোর ধস, বর-কনেসহ হাসপাতালে ৩৯

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বিয়েতে নাচার সময় ফ্লোর ধস, বর-কনেসহ হাসপাতালে ৩৯

বিয়ের অনুষ্ঠানে ডান্স ফ্লোরে আনন্দ-উল্লাস করছিলেন বিয়েতে আসা অতিথি ও বর-কনে। হঠাৎ করে সেই মঞ্চের একটি অংশ ভেঙে পড়ে। এরপর বর ও কনেসহ ওই অতিথিরা ২৫ ফুট নিচে পড়ে যান। গত ১৩ জানুয়ারি এমন ঘটনা ঘটেছে ইতালিতে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইতালির পিস্টোইয়াতে বর পাওলো মুগনানি ও কনে ভ্যালেরি ইয়াবরার বিয়ের অনুষ্ঠানে ১৫০ জন অতিথি উপস্থিত হয়েছিলেন। বিয়েতে আসা অতিথি ও বর-কনে সেখানকার ডান্স ফ্লোরে আনন্দ-উল্লাস করছিলেন। হঠাৎ করে সেই মঞ্চের একটি অংশ ভেঙে পড়ে। এতে বর-কনে সহ ৩৯ জন আহত হন।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের পিস্টোইয়ার স্যান জেকোপো হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিয়ের আয়োজন শেষে বাড়িতে যাওয়ার কথা থাকলেও— নিজেদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিনটি হাসপাতালে কাটিয়েছেন মুগনানি ও ইয়াবরা।

 

বর মুগনানি স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হঠাৎ করেই ডান্স ফ্লোরটি ভেঙে পড়ে। তাৎক্ষণিকভাবে তারা কিছুই বুঝে ওঠতে পারেননি। পরবর্তীতে দেখতে পান তারা একে অপরের ওপর পড়ে আছেন।

 

আমেরিকান-ইতালিয়ান কনে ভ্যালেরি ইয়াবরাকে প্রাথমিক অবস্থায় খুঁজে পাচ্ছিলেন না বর পাওলো মুগনানি। ওই সময় তিনি ভয় পেয়ে যান।

বিয়ের অনুষ্ঠানের ভেন্যুর কর্ণধাররা স্থানীয় গণমাধ্যমকে জানান, তারা জানেন না যে কীভাবে বিষয়টি হয়েছে। দুর্ঘটনার পরই ওই ভেন্যুটি বন্ধ করে দেওয়া হয়। এরইমধ্যে আহত নবদম্পতি ভেন্যু কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।