Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

বিমান ছাড়তে দেরি হওয়ায় পাইলটকে ঘুষি মারলেন যাত্রী

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
বিমান ছাড়তে দেরি হওয়ায় পাইলটকে ঘুষি মারলেন যাত্রী

বিমান ছাড়তে দেরি হওয়ার ঘোষণা শুনে মেজাজ হারালেন এক যাত্রী। তিনি সোজা উঠে যান বিমানচালকের সামনে। বিমানের ভেতরে পাইলটকে সটান ঘুষি মেরে দিলেন ওই যাত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানের মধ্যে ব্যাপক গোলমাল হয়। যার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।

 

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ইন্ডিগোর বিমানের ভেতর যাত্রীদের সামনে মাইক হাতে কিছু ঘোষণা করছিলেন পাইলট। তার পাশে দু’জন বিমানসেবিকাও ছিলেন। আচমকা পেছন দিক থেকে পাইলটের দিকে তেড়ে যান এক যাত্রী। ভিডিওতে তার মুখ দেখা যায়নি। পরনে ছিল হলুদ রঙের জ্যাকেট। তিনি পাইলটকে ঘুষি মারেন।

 

সঙ্গে সঙ্গে বিমানসেবিকারা চেঁচিয়ে প্রতিবাদ করে ওঠেন। ওই পাইলট বিমান ছাড়তে দেরি হবে বলে ঘোষণা করছিলেন। যাত্রীকে বোঝানো হয়, বাধ্য হয়েই বিমানটি ছাড়তে দেরি করা হচ্ছে। বিমানের কর্মীদের সঙ্গে ওই যাত্রী বচসায় জড়িয়ে পড়েন।

 

ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক মাধ্যমে। যাত্রীর আচরণকে সমর্থন করেননি কেউ। অনেকে তার গ্রেপ্তারির দাবি তুলেছেন। ওই যাত্রীকে আজীবনের জন্য বিমান পরিষেবায় নিষিদ্ধ করে দেয়া উচিত বলে মনে করেছেন কেউ কেউ। বলেছেন, ‘বিমান দেরি হওয়া বা বাতিল হওয়ায় বিমানকর্মীদের তো কোনও হাত নেই। তারা নিজের কাজটুকু করেন। তাদের সঙ্গে এই আচরণ অনভিপ্রেত।’

 

আবার ইন্ডিগোর পরিষেবা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন কেউ কেউ। তারা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে ইন্ডিগোর পরিষেবায় নানা গলদ থাকছে। যা যাত্রীদের হেনস্থার অন্যতম কারণ। তবে পাইলটের গায়ে হাত তোলাকে সমর্থন করেননি কেউ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।