Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিকিউরিটি সপ্তাহ উদযাপন

admin • 18 Nov 2023, 08:07 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিকিউরিটি সপ্তাহ উদযাপন

সম্মানিত যাত্রীবৃন্দ এবং বিমানের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দের মধ্যে যাত্রী সচেতনতা বৃদ্ধি, সম্মানিত যাত্রীবৃন্দের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণ, বিমানের সম্পদ ও স্থাপনার সুরক্ষা এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক বিমান নিরাপত্তা সপ্তাহ-২০২৩ (Biman Security Week-2023) উদযাপিত হচ্ছে।

বিমান নিরাপত্তা বিভাগের তত্ত্বাবধানে ১৪ থেকে ১৬ নভেম্বর বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

 

১৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ( Biman Security Week-2023) উদযাপনের শুভ সূচনা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

বিমান সিকিউরিটির আধুনিকায়নে নতুন ড্রেসকোড প্রণয়ন করা হয়েছে এবং বিমান সিকিউরিটির নতুন লোগো উন্মোচন করা হয়েছে।

এছাড়াও দেশব্যাপী বিমানের স্থাপনাসমূহসহ দৃশ্যমান বিভিন্ন স্থানে সচেতনতামূলক পোস্টার ও ব্যানার প্রদর্শন করা হচ্ছে এবং সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।