Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ পাঠাবেন যেভাবে

admin • 22 Jul 2025, 03:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ পাঠাবেন যেভাবে

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যে কেউ চাইলে অর্থসহায়তা দিতে পারবেন। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এই অর্থ সহায়তা দেওয়া যাবে। এ জন্য নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট ঠিক করে দিয়েছে সরকার।

 

মঙ্গলবার প্রধান উপদেষ্টার উইং থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য তুলে ধরা হয়েছে। বার্তায় অর্থসহায়তা পাঠানোর নিম্নরূপ ঠিকানা দেওয়া হয়েছে।

 

হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল; চলতি হিসাব নম্বর: ০১০৭৩৩০০৪০৯৩, সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান উপদেষ্টার কার্যালয়, কর্পোরেট শাখা।

 

সোমবার (২১ জুলাই) দুপুুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আগুন ধরে যাওয়া বিমানটি আঁছড়ে পড়ায় ক্যাম্পাসে শিশু শিক্ষার্থী, অপেক্ষমাণ অভিভাবক ও শিক্ষক-কর্মকর্তারা ঝলসে যান; পুড়ে মারা যায় বেশ কয়েকজন শিশু। 

মঙ্গলবার দুপুর পর্যন্ত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। তাদের মধ্যে বেশিরভাগের মরদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার অঙ্গীকার করেছে সরকার এবং বলেছে, প্রয়োজনে আহতদের বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। 

এর আগে সোমবার সরকার জানায়, আহতদের বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হবে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।