Thursday, 5 November 2026
শিরোনাম
লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
জাতীয়

বিমানে যান্ত্রিক ত্রুটি, ৩৪ ঘণ্টা আটকে ছিল ১৭০ যাত্রী

• • পঠিত 19 বার
শেয়ার করুন:
বিমানে যান্ত্রিক ত্রুটি, ৩৪ ঘণ্টা আটকে ছিল ১৭০ যাত্রী

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে ৩৪ ঘণ্টা আটকে ছিল মধ্যপ্রাচ্যগামী ১৭০ জন যাত্রী। গতকাল সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আটকে ছিল বিদেশি বিমান সংস্থা ফ্লাই দুবাইয়ের একটি বিমান।

 

ফ্লাইটটি দুবাই হয়ে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে অবতরণের কথা ছিল। পরে যান্ত্রিক ত্রুটি সারিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানটি যাত্রী নিয়ে বিমানবন্দর ছেড়ে যায়।

 

বিমানবন্দর সূত্র জানায়, গতকাল সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ১৭০ জন যাত্রী নিয়ে দুবাই হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ওই উড়োজাহাজে তিনবার যাত্রী উঠিয়ে পরে আবার নামিয়ে দেওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণে উড়াল দিতে সক্ষম না হওয়ায় সোমবার রাত ১১টার দিকে ফ্লাইটটি বাতিল করা হয়।

 

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৭০ জন যাত্রীকে বিমানবন্দর থেকে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি হোটেলে।

 

এর আগে রাত ৯টার দিকে যাত্রীদের রাতের খাবার দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগ্রাবাদ এলাকার হোটেল থেকে যাত্রীদের ফের নেওয়া হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ত্রুটি ঠিক হলে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, ফ্লাই দুবাইয়ের একটি বিমানে ত্রুটি ধরা পড়লে ফ্লাইটটি বাতিল করা হয়।

 

এরপর ত্রুটি সারানোর জন্য বাইরে থেকে একজন প্রকৌশলী আনা হয়। মেরামতের পর ফ্লাইটটি আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।