Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

বিমানের মধ্যে ৫ যাত্রীর যৌনকর্ম, অতঃপর...

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বিমানের মধ্যে ৫ যাত্রীর যৌনকর্ম, অতঃপর...

মদ খেয়ে বিমানের মধ্যে যৌনকর্ম ও অন্য যাত্রীদের সঙ্গে অসদাচারণের অভিযোগে পাঁচ যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাঁচ যাত্রীর ওই দলটি ছুটি কাটানোর জন্য ইংল্যান্ড থেকে স্পেন যাচ্ছিল। তাদের মধ্যে ছিল তিনজন পুরুষ এবং দুজন নারী। খবর ইয়াহু নিউজের।

গত ১৬ মে, রায়ানএয়ারের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, তিনজন পুরুষ এবং দুজন মহিলা যাত্রী অন্য সহযাত্রীদের জন্য দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

খবরে আরও বলা হয়, অভিযুক্ত পাঁচজন যাত্রী একে অপরের কাছাকাছি বসে ছিলেন এবং তারা প্রকাশ্যে যৌনকর্মে লিপ্ত হয়েছিলেন। বিমানটি উড্ডয়নের পরপরই তারা মদ পান করতে থাকেন এবং পুরুষ যাত্রীরা অন্য যাত্রীদের অশ্লীল ইঙ্গিত দিতে থাকেন।

অন্য যাত্রীরা জানান, বিমানের ক্রুরা ওই পাঁচ যাত্রীকে বারবার সতর্ক করছিলেন কিন্তু তাতে ওই যাত্রীরা কোনো কর্ণপাত করেনি। দলটি একে অন্যের মুখে মদ ঢালতে থাকে এবং সহযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। কিছু যাত্রী দাবি করেছেন, বিমানে শিশুদের সামনেই তারা যৌনকর্মে লিপ্ত হয়েছিল।

অবশেষে, পাইলট ককপিট থেকে বেরিয়ে এসে সেখানে হস্তক্ষেপ করেন। বিমানটি ল্যান্ড করার পর পাইলট পুলিশ ডাকেন এবং ওই পাঁচ যাত্রীকে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ তাদের পাসপোর্ট নিয়ে নেয় এবং তারা রায়ানএয়ারের ফ্লাইটে ইংল্যান্ডে ফিরে যেতে পারবে না বলে জানিয়ে দেয়। এঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে রায়ানএয়ার কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।