Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় সারা দেশ জেলার খবর

বিমানের আবর্জনার ট্রলিতে কোটি টাকার স্বর্ণ

admin • 26 Jul 2022, 07:28 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিমানের আবর্জনার ট্রলিতে কোটি টাকার স্বর্ণ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের আবর্জনার ট্রলি থেকে দশটি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস। উদ্ধার স্বর্ণের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানায় কাস্টমস।    মঙ্গলবার (২৬ জুলাই) সকাল আটটার দিকে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটের আবর্জনার ট্রলি স্ক্যান করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।   ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজাসি পারভেজ বলেন, উদ্ধার স্বর্ণের ওজন এক কেজি ১৬০ গ্রাম। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।     আরও পড়ুন: মিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা     তিনি বলেন, আমাদের কাছে গোপন খবর ছিলে ফ্লাইটে করে স্বর্ণ আসছে। সেজন্য আগে থেকেই সর্তক হয়ে বিমান অবতরণের পরই যাত্রীদের তল্লাশি করি, কিন্তু স্বর্ণ পাইনি। যাত্রীরা বেরিয়ে যাওয়ার পর বিমানের ময়লার ঝুড়ি স্ক্যান করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।