Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

বিপিএলে খেলার মাঝেই মন্ত্রী হলেন ওয়াহাব রিয়াজ

admin • 27 Jan 2023, 07:25 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিপিএলে খেলার মাঝেই মন্ত্রী হলেন ওয়াহাব রিয়াজ

এবারের বিপিএলে সময়টা বেশ ভালোই কাটছে পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের। ক্যারিয়ারের ক্রান্তিলগ্নেও আছেন দারুণ ফর্মে। এর মাঝেই দারুণ এক সুখবর পেলেন তিনি।

চলমান বিপিএলে খুলনা টাইগার্সে খেলা এই বাঁহাতি পেসারকে পাঞ্জাব তত্বাবধায়ক সরকারের ক্রীড়া মন্ত্রী করা হয়েছে।

পাকিস্তানের খেলাধুলা বিষয়ক জনপ্রিয় চ্যানেল ‘এ’ স্পোর্টস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহাব।

৩৭ বছর বয়সী ওয়াহব দেশের হয়ে সব সংস্করণ মিলিয়ে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট নিয়েছেন। তিনি ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য।

চলমান বিপিএলে খেলছেন দারুণ। দুবার চার উইকেটসহ নিয়েছেন ১২ উইকেট। দেশের হয়ে তিনি সবশেষ খেলেছেন ২০২০ সালের ডিসেম্বরে, নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।