বৈদ্যুতিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। রোববার (৩১ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে এ সমস্যা শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, রেল চালু হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, নতুন সময়সূচী অনুযায়ী প্রতিদিন মেট্রোরেল উত্তরা উত্তর প্রান্ত থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম মতিঝিলের উদ্দেশে ছেড়ে আসে। অন্যদিকে মতিঝিল প্রান্ত থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ৩০ মিনিটে।
এছাড়াও নতুন সময়সূচিতে, রাজধানীর মতিঝিল থেকে সবশেষ ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিটে ছাড়ে। অপরদিকে, উত্তরা উত্তর থেকে সবশেষ ট্রেনটি ছাড়ার সময় নির্ধারিত করা হয়েছে রাত ৯টা।
ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন এ সময়সূচি বহাল থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।





