Thursday, 5 November 2026
শিরোনাম
জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট
জাতীয়

বিদ্যুৎ জ্বালানি খাতে আরও সহযোগিতায় আগ্রহী জাইকা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বিদ্যুৎ জ্বালানি খাতে আরও সহযোগিতায় আগ্রহী জাইকা

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ জানিয়েছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন জাইকা প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি।

বৈঠকের বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, সৌজন্য সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী ও জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। বৈঠকে ইয়ামাদা জুনিচি বলেন, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বিদ্যুৎ-জ্বালানি খাতের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সন্তোষজনক। উন্নত প্রযুক্তি, গ্যাস-মিটার, বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। এসময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, জাপান বাংলাদেশের পরিক্ষীত বন্ধু। বৈশ্বিক প্রেক্ষাপটে নবায়ণযোগ্য জ্বালানির গুরুত্ব বাড়ছে। হাইড্রোজেন জ্বালানি নিয়ে আমরা সংক্ষিপ্তাকারে প্রকল্প নিতে চাই। এছাড়া জ্বালানি দক্ষতা বৃদ্ধি নিয়েও দু-দেশের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

বিদ্যুৎ-জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন ও সহযোগিতার জন্য জাইকা প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। এ ছাড়াও বৈঠকে কার্বন নিরপেক্ষতার দিকে জ্বালানির স্থানান্তর বিষয়ে সহযোগিতা, বিদ্যুৎ ও জালানি খাতের সক্ষমতা বৃদ্ধি, গ্যাস পাইপলাইন সিস্টেমের আধুনিকায়ন, প্রিপ্রেইড গ্যাস মিটার, গ্যাস পাইপলাইন বর্ধিতকরণ, ভূ-গর্ভস্থ সাব-স্টেশন, হাইড্রোজেন জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এসময় অন্যান্যের মধ্যে জাইকার প্রধান প্রতিনিধি তমুহিদে ইচিগুচি, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল আলম এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিনা খাতুন উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।