Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে ১৬ জনের মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে ১৬ জনের মৃত্যু

উত্তর ভারতের উত্তরাখণ্ড প্রদেশে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। প্রদেশের সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৯ জুলাই) সকালে হিমালয় প্রদেশের চামোলি জেলার একটি পয়োনিষ্কাশন প্ল্যান্টের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।

ফেডারেল সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রামের অংশ হিসেবে গঙ্গা নদী সংরক্ষণে এ প্লান্টের কাজ চলছিল। কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং হোম গার্ড আধাসামরিক বাহিনীর তিনজন সদস্য রয়েছেন।

তারা আরও জানান, হোমগার্ড কর্মীরা পুলিশ অফিসারকে উদ্ধার করার সময় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের সংবাদ মাধ্যমগুলোর তথ্যানুসারে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, আমরা চামোলি জেলায় একটি ভয়াবহ ঘটনার খবর পেয়েছি। এ দুর্ঘটনার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, বিপর্যয় মোকাবিলায় উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে এবং আহতদের বড় হাসপাতালে স্থানান্তর করতে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

চামোলি জেলা ম্যাজিস্ট্রেট হিমাংশু খুরানা বলেছেন, কীভাবে ঘটনাটি ঘটেছে তা বিস্তারিত তদন্তের পরেই স্পষ্ট হবে। তবে এটি মনে হচ্ছে বিদ্যুতের কারণে ঘটেছে।

বর্ষায় রেকর্ড বৃষ্টিতে উত্তর ভারতের বেশিরভাগ নদীতে পানির স্তর বেড়ে যাওয়ার কারণেও এ দুর্ঘটনা ঘটতে পারে।

প্রবল বন্যায় গত তিন সপ্তাহে এ অঞ্চলে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত এপ্রিলে দক্ষিণ ভারতে হিন্দুদের উৎসবের মিছিলের ট্রাক বিদ্যুতের তারের সংর্স্পশ হলে ১১ জনের মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।