Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয়

‘বিদেশি ভাষায় কথায় বললেই স্মার্ট নাগরিক হওয়া যাবে না’

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
‘বিদেশি ভাষায় কথায় বললেই স্মার্ট নাগরিক হওয়া যাবে না’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের জীবনের সবকিছুই আজ ডিজিটাল বাংলাদেশের সঙ্গে জড়িত। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। শুধু বিদেশি ভাষায় কথায় বললেই স্মার্ট নাগরিক হওয়া যাবে না। সেই স্মার্ট নাগরিক যে সৎ, মানবিক, সৃজনশীল ও পরমত সহনশীলতার সক্ষমতা আছে। এ ক্ষেত্রে নিজের ভাষা, সাহিত্যকে জানতে হবে।

সোমবার (১৯ জুন) বিকেলে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের যে পথ দেখিয়েছিলেন সে পথে আমরা হাঁটতে পারিনি। কারণ ঘাতকরা তাকে শেষ করার পর এদেশের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করে মুখস্থ নির্ভর শিক্ষা প্রক্রিয়ায় আবদ্ধ রেখেছে। এসবের মধ্যে দিয়ে তারা এ দেশকে পাকিস্তান বানিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পরেই শিক্ষা, বিজ্ঞান, চিকিৎসা সহ সবক্ষেত্রে উন্নত করছেন। দেশকে বিজ্ঞান এবং প্রযুক্তির শিখরে নিতে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, আমরা একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে পেরেছি। আমাদের পাশের দেশ থেকে পালিয়ে আসা অজস্র নাগরিককে আশ্রয় দিয়েছি। এমন উদাহরণ বিরল। আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী হোক সৎ ও মানবিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাউশির মহাপরিচালক ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।