Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

বিজিবির নিরাপত্তায় তেলবাহী ট্রেন চলাচল শুরু

admin • 26 Jul 2024, 08:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বিজিবির নিরাপত্তায় তেলবাহী ট্রেন চলাচল শুরু

চট্টগ্রাম, খুলনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। তেলবাহী ট্রেনের নিরাপত্তা দিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

 

তিনি জানান, শুক্রবার (২৬ জুলাই) সকাল থেকে বিজিবির চট্টগ্রাম রিজিয়ন ও চট্টগ্রাম ব্যাটালিয়নের (৮ বিজিবি) কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তেলবাহী ট্রেন ঢাকা ও সিলেটসহ বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছে।

 

‘আজ সকাল সাড়ে ৫টায় ২৪টি তেলবাহী বগিসহ একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে, সকাল সাড়ে ৬টায় ১৬টি তেলবাহী বগিসহ আরও একটি ট্রেন সিলেটের উদ্দেশ্যে, সকাল ১০টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন দোহাজারীর উদ্দেশ্যে এবং বেলা ১১টায় ১২টি তেলবাহী বগিসহ আরেকটি ট্রেন হাটহাজারীর উদ্দেশ্যে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যায়’, তথ্য দেন এ বিজিবি কর্মকর্তা।

এছাড়া বিজিবির নিরাপত্তায় খুলনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে থেকে দিনাজপুরের পার্বতীপুরে এবং শ্রীমঙ্গল থেকে সিলেটে জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল করে।

 

সারা দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলবাহী ট্রেন দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতেও বিজিবি সদস্যরা নিরাপত্তা সহায়তা দেবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।