Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জাতীয়

বিজয় র‌্যালির অনুমতি পেল বিএনপি

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বিজয় র‌্যালির অনুমতি পেল বিএনপি

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র‌্যালি করার অনুমতি পেয়েছে বিএনপি। শুক্রবার রাতে মতিঝিল জোনের ডিসি মো. আহাদ মৌখিক অনুমতির বিষয়টি বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে জানিয়েছেন।

 

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

 

তিনি বলেন, সকালে মহান বিজয় দিবসে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপি নেতারা। সেখান থেকে ফিরে বিজয় র্যালিতে অংশ নেবেন তারা।

 

শনিবার দুপুর একটায় নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।